জন্ম নিল প্লাস্টিক শিশু

প্রকাশঃ মে ১৪, ২০১৫ সময়ঃ ১২:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০১ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

plastic-babyভারতের অমৃতসরে জন্ম নিল প্লাস্টিক শিশু। বিরল এই ঘটনা ঘটেছে, গুরু নানক মেডিকাল কলেজ হাসপাতালে। মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শিশুটির মাথা অনেকটা মাছের মতো। আর ত্বক দেখলে মনে হবে রাবারের পুতুল। বিরল এই প্লাস্টিক শিশুই এখন অমৃতসরের হাসপাতালে আকর্ষণের কেন্দ্রবিন্দু।

এক চিকিৎসক জানিয়েছেন, ‘শিশুটিকে স্পর্শ করতেই সে কেঁদে ওঠে। শিশুটির মুখ অনেকটা মাছের মতো আর ঠোঁটদুটো টুকটুকে লাল।’

চিকিৎসকরা বলেন, ৬ লাখ নবজাতকের মধ্যে একজন প্লাস্টিক শিশু জন্ম নেয়। ডাক্তারি পরিভাষায় যার নাম ‘কলোডিয়ান বেবি’। জিনগত সমস্যার জন্যই এধরনের শিশু জন্মায়।

অনেকক্ষেত্রেই দেখা গেছে, প্লাস্টিক শিশুদের জীবন বিপন্ন করে তোলে তাদের ত্বক। রাবারের মতো এই ত্বকে সংক্রমণের প্রবণতা থাকে অত্যন্ত বেশি।

এই ত্বক খসে পড়ার প্রক্রিয়া অত্যন্ত যন্ত্রনাদায়ক। জন্মের পর কলোডিওন বেবিদের চামড়ায় ফাটল দেখা দেয়। ১৫ থেকে ৩০ দিনের মধ্যে তা নিজ থেকেই খসে পড়ে, যে কারনে শিশুটির মৃত্যুও হতে পারে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G