সড়ক দুর্ঘটনা বৃদ্ধার মৃত্যু

প্রকাশঃ মে ১৭, ২০১৫ সময়ঃ ৬:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪২ অপরাহ্ণ

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

imagesঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরীর দুই ব্রীজের মাঝখানে আজ বুধবার দুপুর ১২ টায় বাসের চাকায় পিষ্ট হয়ে ইয়ারুন বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় উত্তেজিত জনতা যাত্রীবাহী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বেলা ১ টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় দুই দিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ, কেরাণীগঞ্জ থানা ও সিরাজদিখান থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃদ্ধা ইয়ারুন বেগম সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বরদা গ্রামের হাজী আঃ মান্নানের স্ত্রী। মেয়ের বাড়ি শ্রীনগর থেকে এসে নিজ বাড়িতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কেরাণীগঞ্জ থানার ওসি জানান, এখনো কোন মামলা হয়নি।

প্রতিক্ষণ/ এডি/ মেহেদি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G