শিলংয়ে গেছেন হাসিনা আহমেদ

প্রকাশঃ মে ১৮, ২০১৫ সময়ঃ ২:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

Hasinaসোমবার সকালে শিলং এ পৌঁছেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।

বিবিসি সূত্রে জানা গেছে, সোমবার সকালে কলকাতা থেকে একটি বিমানে শিলং পৌঁছান হাসিনা আহমেদ। তার আগে বিমান যোগে ঢাকা থেকে কলকাতায় যান তিনি।

মেঘালয় পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের সাথে সালাহ উদ্দিন আহমেদের দেখা করতে কোন সমস্যা হবে না। শারীরিক অবস্থা ভালো থাকলে সালাহউদ্দিনকে আজ আদালতে হাজির করা হতে পারে।

উল্লেখ্য, দুই মাস নিখোঁজ থাকার পর ১১ ই মে শিলংয়ে সালাহউদ্দিন আহমেদের খোঁজ পাওয়া যায়।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G