ফেসবুক সুরক্ষায় নির্দেশিকা

প্রকাশঃ মে ১৯, ২০১৫ সময়ঃ ১:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৯ অপরাহ্ণ

how-to-protect-your-facebook-accountতথ্য-প্রযুক্তির যুগে ফেসবুকে সুরক্ষিত থাকতে নতুন নিরাপত্তা নির্দেশিকা এনেছে কর্তৃপক্ষ। এর জটিল প্রাইভেসি সেটিংসের বিষয়টি এখন প্রাইভেসি বেসিকস পোর্টালে আরও সহজভাবে তুলে ধরা হয়েছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটির এক পণ্য ব্যবস্থাপক মেলিসা লু-ভান সংস্থার ব্লগ পোস্টে একথা জানিয়েছেন।

অনলাইনে অপরাধ প্রবণতা ক্রমশ বাড়তে থাকায় উদ্বিগ্ন ব্যবহারকারীর জন্যই এ নতুন নির্দেশিকা। এ থেকে যে কেউই তার অ্যাকাউন্টটি কিভাবে নিরাপদ ও সুরক্ষিত রাখা যায়, সে ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন।

খুব সহজেই জানা যাবে কীভাবে ফেসবুকে তথ্য সুরক্ষিত রাখা যায়। এছাড়া কোনও তথ্য অ্যাকাউন্ট থেকে চুরি হচ্ছে কিনা, সে বিষয়টিও টের পাওয়া যাবে।

কিভাবে আপনি অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন (How to keep your account secure) এ বিভাগে ব্যবহারকারীকে তার অ্যাকাউন্টের জন্য জটিল পাসওয়ার্ড তৈরির পরামর্শ দেয়া হবে। একইসঙ্গে অ্যাকাউন্ট হ্যাক হলে কী করতে হবে সেই বিষয়েও পরামর্শ রয়েছে এ নির্দেশিকায়।

বাংলাসহ ৪০টি ভাষায় এখন পাওয়া যাচ্ছে ফেসবুকের নতুন করে সাজানো এ নির্দেশিকাটি। সূত্র: জিনিউজ

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G