সালাহ উদ্দিনের আইনী প্রক্রিয়া অনিশ্চিত

প্রকাশঃ মে ২১, ২০১৫ সময়ঃ ৮:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

salauddin.docx45অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাচ্ছে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ এর আইনী প্রক্রিয়া। তিনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে আদালতে নেওয়া হবে না বলে জানিয়েছেন ভারতের রাজ্য পুলিশ।

কিন্তু ডাক্তারদের ছাড়পত্র কবে মিলবে সে ব্যাপারে তারা কিছুই বলতে পারছেন না।”বিষয়টা এখন আমাদের হাতে নেই, এটা ডাক্তারদের ওপরই নির্ভর করছে”, শিলংয়ে ইস্ট খাসি হিলস থানার পুলিশ সুপার এম খারক্রাং।

বুধবার সন্ধ্যায় সালাহউদ্দিন আহমেদ-কে শিলংয়ের সিভিল হাসপাতাল থেকে ‘উন্নত চিকিৎসা’র জন্য সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল ‘নেগ্রিমসে’ স্থানান্তরিত করা হয়।

গত মার্চ মাসে ঢাকায় অপহৃত হওয়ার প্রায় দু’মাস পর ১১ই মে ভারতের শিলংয়ে রহস্যজনকভাবে আবির্ভূত হন সালাহউদ্দিন আহমেদ। অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে সে দিনই তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট ১৯৪৬ অনুযায়ী মামলা দায়ের করে পুলিশ, কিন্তু তার দশদিন পর এখনও তাকে সেই মামলায় আদালতে হাজির করা হয়নি। বন্দী বিএনপি নেতার স্ত্রী হাসিনা আহমেদ তাঁর স্বামীকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে জেতে চাইছেন।

মি. আহমেদের হৃদযন্ত্রের ও কিডনি ঘটিত অল্প কিছু সামান্য আছে বলে চিকিৎসকরা এর আগে জানিয়েছেন, এবং নেগ্রিমসে বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট ও নেফ্রোলজিস্টদের দিয়ে তাঁর জন্য বিশেষ মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে।

মেঘালয় পুলিশ সূত্র থেকে জানা গেছে, আসলে তারা চাইছেন সালাহউদ্দিন আহমেদ এখন যত দিন সম্ভব হাসপাতালেই থাকুন। দিল্লি থেকে তার ব্যাপারে স্পষ্ট নির্দেশ না এলে এই মামলায় যে এখনই খুব একটা অগ্রগতি হওয়ার সম্ভাবনা নেই, সেটাও তারা স্পষ্ট করে দিয়েছেন।

এদিকে সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদসহ তাঁর পরিবারের কয়েকজন বন্ধু-আত্মীয় ও বিএনপির কয়েকজন নেতা গত কয়েকদিন ধরে শিলং-এ আছেন। কিন্তু মিসেস আহমেদ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাঁর স্বামীকে সিঙ্গাপুরের মতো তৃতীয় কোনও দেশে নিয়ে যাওয়ার চেষ্টার কথা বললেও সেরকম কোনও সম্ভাবনা এখন আদৌ দেখা যাচ্ছে না।

দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, যাদের মাধ্যমে ঢাকার ইন্টারপোল দফতর মি আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ পাঠিয়েছে, তারাও বলছেন মি আহমেদ কবে বাংলাদেশে ফিরতে পারবেন তা এখনই বলা সম্ভব নয়।

উল্লেখ্য, বাংলাদেশে আর একজন ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি, নারায়ণগঞ্জ হত্যা মামলার মূল অভিযুক্ত নূর হোসেন যে প্রায় এক বছর হতে চলল ভারতেরই একটি জেলে আটক আছেন সে কথাও তারা মনে করিয়ে দিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G