মানবতাবিরোধী অপরাধে আটক ৪

প্রকাশঃ মে ২২, ২০১৫ সময়ঃ ১০:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

মানবতাবিরোধীমানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাদশা মিয়া (৬৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরে কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীরপাড়া থেকে তাকে আটক করা হয়।

মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল জেলার মহেশখালী উপজেলার যে ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তার মধ্যে বাদশা মিয়া একজন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই অভিযোগে বৃহস্পতিবার মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা গ্রামের মৌলভী নূরুল ইসলাম, মহেশখালী পৌরসভার গোরকঘাটা এলাকার মৌলভী ওসমান গনি ও মহুরী ডেইল এলাকার মো. জিন্নাহ আলীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

প্রতিক্ষণ/এডি/মিলন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G