৩ লাখ কোটি টাকা ছাড়াবে বাজেট

প্রকাশঃ মে ২২, ২০১৫ সময়ঃ ১০:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৩ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

কোটিএডিবি বাড়ার কারণে আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের আকার তিন লাখ কোটি টাকারও বেশি হচ্ছে।

শুক্রবার বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন।

জয়িতা অন্বেষণ কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের মধ্যে পুরস্কার বিতরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, বাজেটের আকার তিন লাখ কোটি টাকায় রাখার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সাড়ে চার হাজার কোটি টাকা বাড়িয়ে দেওয়ায় এর আকার আরও বেড়ে যাবে।

সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G