বাগেরহাটে হাতির আক্রমণে নিহত ৩

প্রকাশঃ মে ২৩, ২০১৫ সময়ঃ ৯:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২০ অপরাহ্ণ

hatiবাগেরহাট জেলার মোল্লারহাটে সার্কাসের হাতির আক্রমণে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছে।

শনিবার সকালে মোল্লাহাট উপজেলার কাহালপুর ও মোল্লাহাট ব্রিজের নিচেসহ তিনটি পৃথক স্থানে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে সার্কাসের একটি হাতি নিয়ে দুই মাহুত মোল্লাহাট ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল। হঠাৎ হাতিটি দৌড় শুরু করে। এ সময় হাতির পায়ের নিচে পড়ে এক নারী নিহত হয়।

এরপর হাতিটি দৌড়াতে থাকে এবং পরপর দুটি স্থানে আরো দুই ব্যক্তিকে আক্রমণ করে। পরে ওই দুই ব্যক্তিও মারা যায়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/লিমন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G