মানবপাচারকারী চক্রের সদস্য আটক

প্রকাশঃ মে ২৩, ২০১৫ সময়ঃ ২:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

manobpacharkariকক্সবাজারের টেকনাফ থেকে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য মোহাম্মদ ইউসুফকে (৫৫) আটক করেছে পুলিশ।

ভুক্তভোগীদের পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে টেকনাফের লেদা ক্যাম্প এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ইউসুফ দীর্ঘদিন ধরে টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাচার করত। এছাড়া পাচার হওয়া লোকজনকে আটকের পর মুক্তিপণ আদায়ে মাঠ পর্যায়ে কাজ করত সে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, শুক্রবার কক্সবাজার থেকে মনির উদ্দিন রুবেল নামে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের আরেক সদস্যকে আটক করে বিজিবি।

প্রতিক্ষণ/এডি/বেলাল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G