তীব্র গরমে ২০০ জনের মৃত্যু

প্রকাশঃ মে ২৩, ২০১৫ সময়ঃ ৪:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

india hotভারতের অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে গত তিন দিনে তীব্র তাপদাহে ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।দুই রাজ্যের বেশিরভাগ অঞ্চলেই তাপমাত্রা এখন ৪৭ ডিগ্রি সেলসিয়াসের মতো।

স্থানীয় আবহাওয়া অধিদফতর বলছে, তাপমাত্রা অতীতের রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে, আশঙ্কাজনক হারে বাড়তে পারে প্রাণহানি। শনিবার দেশটির গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ সরকার প্রত্যেক জেলায় জরুরি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা লোকজনকে দিনের বেলা বাইরে ঘোরাফেরা না করতে সতর্ক করেছেন। একান্তই যেতে হলে মাথায় ছায়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

উল্লিখিত দুটি রাজ্যে এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০০২ সালের ১১ মে। ওই দিনের তাপমাত্রা ছিল ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে ওই সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকলেও চলতি বছর সবচেয়ে বেশি লোকের মৃত্যুর ঘটনা ঘটল।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G