সড়ক দূর্ঘটনায় নিহত ১০

প্রকাশঃ মে ২৩, ২০১৫ সময়ঃ ৫:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৮ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

road accidentসিরাজগঞ্জের সীমান্তবাজার এলাকায় ট্রাকের সঙ্গে বাসের ত্রিমূখী সংঘর্ষে দশজন নিহত হয়েছে।

শনিবার বিকেল সোয়া ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এসময় আহত হয়েছে অর্ধশতাধিক বাসযাত্রী। তাৎক্ষণিকভাবে দূর্ঘটনায় হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ।

জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের চাকা পাংচার হলে এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা অন্তরা নামে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এসময় নাবিল নামে অপর একটি বাস পেছন দিক থেকে অন্তরা পরিবহনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন ও কামারখন্দ সদর হাসপাতালে নেওয়ার পথে পাঁচজন ও চিকিৎসা প্রদান কালে আরো দুই ব্যাক্তি মারা যায়। আহত অর্ধশতাধিক বাসযাত্রীর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G