মাদারীপুরে গৃহবধূ; রাঙ্গুনিয়ায় কিশোরী ধর্ষণ

প্রকাশঃ মে ২৫, ২০১৫ সময়ঃ ৮:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

viktim_45665_59077চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের মিনাগাজীর টিলা এলাকায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় সমাজপতি শাহ আলমের (৬২) বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় জনগণ ফুঁসে উঠলে পুলিশ শাহ আলমকে আটক করে থানায় নিয়ে যায়। মধ্যরাতে পাল্টে যায় ঘটনা। পুলিশ মূল অভিযুক্ত শাহ আলমকে থানা থেকে ছেড়ে দেয়।

পরদিন ১০ মে ধর্ষণের শিকার কিশোরী ও তার বড় ভাই সফুর আহাম্মদকে (১৪) আটক করে নিয়ে যায় শিলক থানা পুলিশ।

রাঙ্গুনিয়া থানা পুলিশ শাহ আলমের বিরুদ্ধে মামলা না নিয়ে কৌশলে ধর্ষণের শিকার কিশোরীর মাকে বাদী করে তার ছেলের বিরুদ্ধে মামলা দিতে বাধ্য করেন।

এদিকে মাদারীপুরে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। রোববার গভীর রাতে জেলার শিবচর উপজেলায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে এলাকাবাসী অচেতন অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান।

মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম জানান, অভিযুক্তদের ধরতে ইতোমধ্যেই মাঠে নেমেছে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G