শিশু ধর্ষণে শিক্ষকের যাবজ্জীবন

প্রকাশঃ মে ২৭, ২০১৫ সময়ঃ ৮:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৯ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

dorshonরাজধানীর হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্লে গ্রুপের পাঁচ বছরের ছাত্রী ধর্ষণ মামলায় স্কুলের আরবির শিক্ষক মিনহাজ উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করছেন আদালত।

মঙ্গলবার দুপরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজিনা ইসলাম এ রায় দেন।

গত বছরের ১১ মার্চ মিরপুরের পশ্চিম শেওড়া পাড়ায় সকাল ১০টায় হলি ক্রিসেন্ট স্কুলের খণ্ডকালীন আরবি শিক্ষক মো. মিনহাজ উদ্দিন ওরফে আলিফ স্যার প্লে শ্রেণীর পাঁচ বছরের ছাত্রীকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে স্কুলের শৌচাগারে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা মো. জসিম উদ্দিন মিরপুর থানায় এই মামলা দায়ের করেন।

ঘটনা তদন্ত করে ২৬ জুন ওই শিক্ষককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। একই বছর ২৯ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G