৩ বছরেই ক্ষমতায় যাবো

প্রকাশঃ মে ২৭, ২০১৫ সময়ঃ ২:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

amআম জনতা খেলাফত পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়্যদানা হায়দার আলী চৌধুরী বলেছেন, আগামী তিন বছরের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা হবে।

মঙ্গলবার (২৬ মে) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির প্রতিষ্ঠাতা এ ঘোষণা দেয়।

হায়দার আলী বলেন, ‘আমি আমার রূহানি ক্ষমতা দিয়ে তিন বছরের মধ্যে আম জনতা খেলাফত পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো। কেননা ২০০৮ সালে আমার ক্ষমতা দিয়েই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিলাম।’

তিনি আরো বলেন,২০১৪ সালের নির্বাচনেও আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতায় বসার পেছনে আমার অবদান সবচেয়ে বেশি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আয়েশী জীবন ছেড়ে দরবেশি জীবন-যাপন করছি। দরবেশরা চাইলে অনেক কিছুই করতে পারে!’

হায়দার আলী বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় পটপরিবর্তনে দরবেশদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। দরবেশরা পাক-ভারত উপমহাদেশের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে যথেষ্ট প্রভাব বিস্তার করছেন।’

তিনি বলেন, দেশ ও জাতি আজ চরম সংকটে পড়েছে। এ সংকট থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। রাজনীতির নামে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এভাবে চোখের সামনে একটি ‘বেআইনি সন্ত্রাসী’ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে তা কখনও মেনে নেওয়া যায় না। দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশ ও জনগণের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G