তীব্র গরমেও থাকুন ঘামমুক্ত!

প্রকাশঃ মে ২, ২০১৫ সময়ঃ ৮:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

sweating2তীব্র গরমে রাস্তায় বের হলে  নিজের অস্বস্তির সঙ্গে যোগ হয় ঘামের দুর্গন্ধ। যদি এমন কোনো উপায় থাকতো- খুব গরমেও আপনাকে আর ঘামে ভিজতে হবে না, তাহলে কেমন হতো? হ্যা, তীব্র গরমে আপনিও থাকতে পারেন ঘামের ঝামেলামুক্ত।

ভিনেগার

লাল ভিনেগার ১২০ মিলি ও ৩০ ফোঁটা তিলের তেল বা অলিভ অয়েল অথবা পিপারমিন্ট অয়েল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি বোতলে ভরে সংরক্ষণ করুণ। এক সপ্তাহ বোতলটির মুখ না খুলে রেখে দিন, যাতে মিশ্রণটি একসঙ্গে আরও ভালো করে মিশে যায়। এরপর গোসলের পানিতে ৩ টেবিল চামচ মিশ্রণ মিশিয়ে নিন। এতে করে অতিরিক্ত ঘেমে যাওয়ার হাত থেকে মুক্তি পাবেন।

বেকিং সোডা

আপেল সিডার ভিনেগার ২ টেবিল চামচ এবং আধা চা চামচ বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিনে ১ বার করে পান করলে কাঙ্ক্ষিত ফল পাবেন।

বাথসল্ট

আধা কাপ বোরাক্স, ১ কাপ সি সল্ট, ১ কাপ বেকিং সোডা এবং ১ কাপ তিলের তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। প্রতিবার গোসলের সময় ২ বালতি পানিতে মিশ্রণটি সিকি কাপ পরিমাণে মিশিয়ে নিন। এছাড়াও বাথটাবে গরম পানি দিয়ে এই মিশ্রণটি মিশিয়ে ২০ মিনিট গা ডুবিয়ে থাকলে উপকার পাওয়া যাবে।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G