মানুষ ডাকাতের সঙ্গে সংলাপে বসে না: হাছান মাহমুদ

প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৫:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২০ অপরাহ্ণ

hasan mahmud 1নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাড়িতে ডাকাত পড়লে মানুষ ডাকাতের সঙ্গে সংলাপে বসে না, ডাকাত তাড়ায়।

আজ সোমবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘কোনো বাড়িতে ডাকাত পড়লে মানুষ ডাকাতের সঙ্গে সংলাপে বসে না। ডাকাত তাড়ায়। ডাকাত-সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না। যারা মানুষ পুড়িয়ে মারে, তাদের সঙ্গে কোনো সংলাপ নয়।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়কে ‘সন্ত্রাসী-নাশকতার হেড কোয়াটারে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘খালেদা জিয়া আজ হরর ছবির নায়িকার চরিত্রে অবতীর্ণ হয়েছেন। গুলশান কার্যালয়ে বসে তিনি সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন। সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে ও পেট্রোল বোমা দিয়ে তিনি সেখানে আরাম আয়েশে সময় কাটাচ্ছেন।’

হাছান মাহমুদ আরো বলেন, ‘প্রতিটি মানুষের মৃত্যুর পর, যানবাহনে অগ্নিসংযোগের পর, বোমা বিস্ফোরণের পর খালেদা জিয়া ও তারেক রহমান পুলকিত হচ্ছেন। গুলশান কার্যালয়ে ও লন্ডনে বসে মা-ছেলে এসব ঘটনা দেখছেন ও পুলকিত হচ্ছেন।’

এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার নির্দেশে দেশে সন্ত্রাস, বোমাবাজি ও মানুষ পুড়িয়ে মারার ঘটনা ঘটছে- এ অপরাধে অনেক আগেই তাকে গ্রেফতার করা উচিত ছিলো। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী হওয়ায় সম্মান দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়নি। কিন্তু এব কর্মকাণ্ড অব্যাহত থাকলে, দেশের জনগণ চাইলে সরকার প্রয়োজনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য এ কে এম এনামুল হক শামীম প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/মারুফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G