আজ কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী

প্রকাশঃ জুন ১৯, ২০১৫ সময়ঃ ১০:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

sufiaবাঙালি নারীর মানবাধিকার আন্দোলনের পুরোধা মহিয়সী কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী আজ।

১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সংগঠনটি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করছে।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বক্তৃতানুষ্ঠান শেষে ৮ জন বিশিষ্ট নারীকে সুফিয়া কামাল সম্মাননা দেয়া হবে।

কবি সুফিয়া কামাল তাঁর সাহিত্য চর্চ্চার পাশাপাশি নারীমুক্তি, মানবমুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরলস কাজ করে গেছেন। বায়ান্নর ভাষা আন্দোলন, ৬৯’এর গণঅভ্যুত্থান, একাত্তরের মার্চে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশবিভাগের আগে ‘বেগম’ পত্রিকার সম্পাদক ছিলেন।

সুফিয়া কামালের কাব্য প্রতিভার প্রকাশ ঘটে ১৯২৬ সালে সওগাত পত্রিকায় প্রথম কবিতা ‘বাসন্তী’ প্রকাশের মধ্যে দিয়ে । একুশে পদক, স্বাধীনতা দিবস পদক ও বাংলা একাডেমী পুরস্কারসহ প্রায় ৫০টির ও বেশি পুরস্কার লাভ করেন।

স্বাধীন বাংলাদেশে নারী জাগরণ ও সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ভূমিকা রেখেছেন তিনি। পাশাপাশি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে ছিলেন আপোষহীন। কবি সুফিয়া কামাল ১৯৯৯ সালের ২০ নভেম্বর মৃত্যু বরণ করেন। তিনিই প্রথম বাঙালী নারী যাঁকে মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G