ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশঃ জুন ২১, ২০১৫ সময়ঃ ১২:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

nliপুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি. শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ দেওয়া এ সিদ্ধান্ত নেওয়া হয়। বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ জুন ।

২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫৮ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ২০ শতাংশ নগদ এবং ৩৮ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।

উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির এই প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G