ইয়াবাসহ এসবি সদস্য আটক

প্রকাশঃ জুন ২১, ২০১৫ সময়ঃ ১:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪১ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি:

YABA_Aফেনীর থেকে ছয় লাখ ৮০ হাজার ইয়াবাসহ পুলিশের বিশেষ শাখার (এসবি) এক এএসআই ও তার গাড়িচালককে আটক করা হয়েছে।
আটক এসবির এএসআইয়ের নাম মো. মাহফুজ।  র‍্যাব-৭-এর সহকারী পরিচালক সোহেল মাহমুদ এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাহফুজ ঢাকায় এসবির এএসআই হিসেবে কর্মরত। তার বাড়ি কুমিল্লায়। শনিবার রাত সাড়ে ১১টার দিকে মাহফুজুর রহমানকে আটক করা হয়।
এ সময় তার ব্যক্তিগত গাড়ি ও গাড়িচালক আলী জাবেদকেও (২৯) আটক করা হয়। জাবেদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
র‌্যাব কর্মকর্তা সোহেল মাহমুদ বলেন, ‘কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এএসআই মাহফুজ ঢাকা যাচ্ছিলেন। ফেনীতে একটি শিশুকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তার গাড়িটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৭ কোটি ২৯ লাখ টাকা।
এছাড়াও মাহফুজের গাড়ি থেকে নগদ ৭ লাখ টাকা, চারটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের আটটি ক্রেডিট কার্ড ও ইয়াবা ব্যবসার হিসাবসংবলিত তিনটি নোটবুক জব্দ করা হয়।’
র‌্যাবের দাবি, এএসআই মাহফুজ ইয়াবাপাচারের সঙ্গে জড়িত।
 প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G