অব্যাহতি শুনানি ৪ আগস্ট

প্রকাশঃ জুন ২২, ২০১৫ সময়ঃ ১:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৯ অপরাহ্ণ

ষ্টাফ রিপোর্ট :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩১ জনকে নাশকতার মামলায় অব্যাহতি শুনানির জন্য ৪ আগস্ট ধার্য করেছেন আদালত।rizvi

ঢাকা মহানগর হাকিম আমিনুল হক সোমবার এ দিন ধার্য করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির না হওয়ায় তার অনুপুস্থিতিতে ৪ আগস্ট অব্যাহতির দিন ধার্য করেন আদালত।

এম কে আনোয়ারসহ ৩১ জনের ‍বিরুদ্ধে মামলার অভিযোগ প্রমাণ করার মতো সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় চলতি বছরের ১৯ মে মামলার দয় হতে তাদেরকে অব্যাহতি দেয়ার প্রার্থনা করেন।

অন্যদিকে, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন-নবী খান সোহেলসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

অব্যাহতি আবেদন করেন যারা- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম, কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির ‍রিজভী, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফুসহ ৩১ জন।

জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির সামনে ২০ দলের ডাকা হরতাল-অবরোধ চলাকালে বিএনপি ও জামায়াত-শিবিরের অজ্ঞাতনামা ১৫/২০ জন ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ২০১৫ সালের ১৯ জানুয়ারি রমনা থানার পুলিশ পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম মামলাটি দায়ের করেন।

২০১৫ সালের ১৯ মে ডিবি পুলিশের উপ-পরিদর্শক দীপক কুমার দাস ঢাকা মহানগর হাকিম আদালত অভিযোগপত্র দাখিল করেন।

প্রতিক্ষণ/এডি/ফাহিম



আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G