বাড়লো আদা ও ডালের দাম

প্রকাশঃ জুন ২৬, ২০১৫ সময়ঃ ৩:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

Bazarবাড়লো আদা ও ডালের দাম। গত সপ্তাহে কেজিপ্রতি আদা সর্বনিম্ন ১০০ থেকে সর্ব্বোচ্চ ১৬৫ টাকায় বিক্রি হয়। কিন্তু চলতি সপ্তাহের শেষ দুইদিন ধরে সর্ব্বোচ্চ দাম ১৮৫ টাকায় ঠেকেছে।

এছাড়া আগে ডালের দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছিল। মাঝখানে একটু কমলেও আবার চলতি সপ্তাহের গত ৩দিন ধরে দাম বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত।

এদিকে চালের বাজার গত দুই মাস হলো স্থিতি রয়েছে। আর প্রতিনিয়ত কাঁচাবাজারের দর ওঠানামা করছে।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালী, বনানী, নিউমার্কেট, মিরপুরসহ বিভিন্ন কাঁচাবাজারে এসব তথ্য পাওয়া যায়।

ডাল ও ছোলার বাজার:গত সপ্তাহে কেজিপ্রতি মসুরের দেশি ডাল ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু চলতি সপ্তাহে ৫ থেকে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২৫ টাকায়।

দেশি ডাল ১০৫ থেকে ১০৮ টাকা, বিদেশি ৯৫ থেকে ১০০ টাকা, মুগের ডাল ১১৫ থেকে ১২০ টাকা, মোটা ৯৫ থেকে ১০০ টাকা, ছোলা (বিদেশী আস্ত) ৬৫ থেকে ৭০ টাকা, খেসারী ৫২ থেকে ৫৫ টাকা, মাশ ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছে।

মশলার বাজার: কেজিপ্রতি শুকনামরিচ (দেশি) ১৩০ থেকে ১৫০ টাকা, ভারত ১৬০ থেকে ১৭০ টাকা, কাঁচামরিচ ৩৫ থেকে ৪৫ টাকা, হলুদ (দেশি লম্বা) ১৬০ খেকে ১৯০ টাকায় বিক্রি হয়েছে।

আদা চায়না ১৩০ থেকে ১৮৫ টাকা, ভারত ১৪০ থেকে ১৫০ টাকা, রসুন দেশি ৭০ থেকে ৮০ টাকা, চায়না ৯৫ থেকে ১০০ টাকা, পিঁয়াজ দেশি ৪০ থেকে ৪৫ টাকা, ভারত ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
চালের বাজার: চালের বাজারে কোনো অসন্তোষ পাওয়া গেলো না ক্রেতাদের মাঝ থেকে। কেজিপ্রতি (নাজিরশাইল) ৪৬ থেকে ৫২ টাকা, (মিনিকেট) ৪০ থেকে ৪৬ টাকা, মাঝারি চাল (পারিজা, হাসকি, বিআর-২৮) ৩৪ থেকে ৩৮ টাকা, মোটা চাল (গুটি, স্বর্ণা) ৩০ থেকে ৩২ টাকা, সুগন্ধি চাল (কালিজিরা, চিনিগুড়া) ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে।আটা ও ময়দার বাজারেও তেমন কোনো পরিবর্তন দেখা যায় নি।

সবজি: কেজিপ্রতি আলু (সাদা) ২০ থেকে ২২ টাকা, বেগুন ৫০ থেকে ৬৫ টাকা,শসা ২৫ থেকে ৩৫ টাকা,কাঁচা পেপে ২০ থেকে ২৫, টমেটো ৩৫ থেকে ৪৫ টাকা, করল্লা ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

মাংস: কেজিপ্রতি গরুর মাংস ৩৭০ থেকে ৩৯০ টাকা, খাসীর মাংস ৫১০ থেকে ৫৫০ টাকা, দেশি মোরগ/মুরগি ৩৭০ থেকে ৩৯০ টাকা, কক ও সোনালী ২৫০ থেকে ২৬০ টাকা, ফার্ম ব্রয়লার ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়েছে।আর ডিমের দাম তেমন একটা বাড়েনি।

তেলের বাজার: প্রতি লিটার সয়াবিন (খোলা) ৭৬ থেকে ৭৯ টাকা, পাম তেল (খোলা) ৫৯ থেকে ৬৪ টাকা, সরিষার তেল ১২০ থেকে ১৩০ টাকা, সয়াবিন (৫ লিটার বোতল ৪৬০ থেকে ৪৮০ টাকা, এক লিটারের বোতল ৯৫ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে।

কেজিপ্রতি চিনি (খোলা) ৩৭ থেকে ৪০ টাকা, গুড় (আখের) ৬০ থেকে ৭০ টাকা, খেজুর ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।মাছের বাজারেও তেমন কোনো দামের পার্থক্য দেখা যায় নি।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G