ক্ষমতায় টিকতে কর্মকর্তাদের বেতন বৃদ্ধি

প্রকাশঃ জুন ২৯, ২০১৫ সময়ঃ ৯:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২২ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

1435428140অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য শুধু বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করেছে বলে মন্তব্য করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে  আয়োজিত এক  ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানটির আয়োজন করেন বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি ।

অনুষ্ঠানে তিনি বলেন, সাধারণ মানুষের দিকে সরকারের কোনো নজর নেই।সরকার শুধু  সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি নিয়ে আছেন এদিকে দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে।

তিনি আরো বলেন, এ জালেমরা বিদায় নিবে। যারা বড় বড় কথা বলছে, বাজে নোংরা কথা বলছে, তাদের কী পরিণতি হবে- সেটা তারা বুঝতে পারছে না। তখন বুঝবে যে হ্যাঁ আমরা অনেক অন্যায় করেছিলাম, ভুল করেছিলাম।

উক্ত অনুষ্ঠানে জামায়াত ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী ঐক্য জোট, জাতীয় পার্টিস২ (কাজী জাফর) জোটের শরীক দলের প্রতিনিধিরা অংশ নেন।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G