সংবাদমাধ্যমের নিরপেক্ষতা চায় সরকার

প্রকাশঃ জুলাই ২, ২০১৫ সময়ঃ ১০:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

pm-replaceসাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চাই না, তবে নীতিমালায় চলতে হবে। আমরা সংবাদমাধ্যমের নিরপেক্ষতা চাই’।

জাতীয় প্রেস ক্লাবে বুধবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ইফতার মাহফিলের তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা আওয়ামী লীগের সমালোচনা করে। সমালোচনা করা ভাল। আমার বাবা বলতেন,‘যে গাছ ফল বেশি দেয়, সে গাছে ঢিল বেশি পড়ে’।

শেখ হাসিনা বলেন, ‘আমরা সরকারে থাকার সময়ই বেসরকারি টেলিভিশন প্রথম চালু হয়। আমরা অনেক বেসরকারি টেলিভিশন ও রেডিও চালু করেছি। কারণ, আমাদের লক্ষ্য ছিল কর্মসংস্থান সৃষ্টি করা।’ আগামীতে জাতীয় প্রেস ক্লাবকে আধুনিক, সুন্দর ও উন্নত করা হবে বলে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী ।

তিনি বলেন, ‘ইলেট্রনিক মিডিয়ার জন্য ওয়েজবোর্ড করা যায় কিনা আমরা দেখব। অনলাইন মিডিয়ার জন্য নীতিমালা প্রণয়ন ও সাংবাদিকদের জন্য ভবিষ্যতে আবারও ওয়েজবোর্ড প্রদান করা হবে বলে’ উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএফইউজের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল। অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ডিইউজের (একাংশ) সভাপতি আলতাফ মাহমুদ ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সফিকুর রহমান বক্তব্য রাখেন।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G