দেশে ঘুষের মহোৎসব চলছে-এরশাদ

প্রকাশঃ জুলাই ২, ২০১৫ সময়ঃ ১০:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

Earshadজাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন,দেশে এখন ঘুষের মহোৎসব চলছে। ঘুষ ছাড়া এখন  কিছুই হয় না। অনেক সময় ঘুষ দিলেও কাজ হয় না। সবাই ঘুষের সঙ্গে জড়িয়ে পড়েছে।

রাজধানীর একটি হোটেলে বুধবার জাতীয় পার্টি মহানগর দক্ষিণের ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,ঢাকার যানজটে  যে অবস্থা তাতে প্রশাসন বিকেন্দ্রীকরণ করা না হলে ঢাকা ভবিষ্যতে অচল হয়ে যাবে। তিনি প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করে এর সমাধানের আহ্বান জানান।

তিনি আরো বলেন,মানুষ শান্তি চায়, মুক্তি চায়। একমাত্র জাতীয় পার্টি মানুষকে মুক্তি ও শান্তি দিতে পারে।তিনি জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানান।

দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এমএ হান্নান এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুর সবুর আসুদ, নুরুল ইসলাম ওমর এমপি, অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, মহানগর দক্ষিণের সদস্য সচিব জহিরুল আলম রুবেল, ইছহাক ভূঁইয়া, এমএ সোবহান, সুজন দে এবং  নাজিম চিশতি প্রমুখ ইফতারে অংশ নেন।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G