বিএনপিতে উদয় হবে নতুন মুস্তাফিজ

প্রকাশঃ জুলাই ৩, ২০১৫ সময়ঃ ৪:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

safiul-Alamবাংলাদেশ ক্রিকেট দলের দুরন্ত পেসার মুস্তাফিজুর রহমানের মতো একজন তরুণ তুর্কি বিএনপির রাজনীতিতেও দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘রাজনৈতিক সংকট নিরসনে সব দলের অংশগ্রহনে জাতীয় নির্বাচনের বিকল্প নাই’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ঢাকা মহানগর উত্তর শাখা।

প্রধান বলেন,বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান যেমন পরাক্রমশালী ভারতকে একাই গুড়িয়ে দিয়েছেন,বিএনপির রাজনীতিতেও এমন এক মুস্তাফিজের উদয় হবে,যিনি এ সরকারকে টেনে নামাবেন।

শফিউল আলম প্রধান বলেন,যে সরকার নিজেই গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত নয় তাদের কাছে গণতন্ত্র প্রত্যাশা করা আর বন্ধ্যা মহিলার কাছে সন্তান প্রত্যাশা করা একই কথা। তাই আশা করে লাভ নেই। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটাতে হবে।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G