ছোট প্লেট নিলেই কি কম খাওয়া হয়?

প্রকাশঃ জুলাই ৪, ২০১৫ সময়ঃ ৯:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

smaller_plate500ভারসাম্যময় শরীর সবার কাম্য হলেও  এটা কিন্তু সবাই পান না। ওজন বেড়ে যাওয়া এবং মুটিয়ে যাওয়া নিয়ে কমবেশি সকলেই বেশ ভয়ে থাকেন। নিয়মিত শারীরিক ব্যায়াম এবং মেপে মেপে খাবার খেয়ে এই মুটিয়ে যাওয়ার হাত থেকে রেহাই পেতে চান অনেকেই। এ জন্য অনেকেই বিভিণ্ন পথ অবলম্বন করার পাশাপাশি খাবার সময় ছোট প্লেট ব্যবহার করেন। তাদের ধারণা, ছোট প্লেটে খাবার খেলে কম খাওয়া হয়।

সম্প্রতি তাদের এই ধারণাকে ভুল প্রমাণিত করেছেন একদল বিজ্ঞানী। তারা বলেছেন, যদি মনে করেন অল্প খাওয়ার জন্য ছোট প্লেট ব্যবহার করবেন, তাহলে ভুল করলেন।

১৪ থেকে ১৮ বয়সি ১৬২ জন মেয়ের উপর গবেষণা চালিয়ে দেখা গেছে এই পন্থা সবার জন্য খাটে না, বিশেষ করে যেসব কিশোরীর ওজন বেশি।

ইউনিভার্সিটি অফ কানেকটিকাটের অধ্যাপক লান্স বওয়ের বলেন, “দেখা গেছে স্থূলকায় বা অতিরিক্ত ওজনের ভোক্তারা পরিবেশন করা খাবারের আকার অবমূল্যায়ন করে আর বেশি খায়। বিশেষ করে যখন বড় ডিনার প্লেট বা কন্টেইনারে খাবার পরিবেশন করা হয়।” তিনি আরও বলেন, “এছাড়াও আরও কিছু কারণে এইসব ভোক্তারা খাবারের বিভ্রম কাটানোর জন্য ছোট প্লেট ব্যবহার করে।”

তবে বাওয়ের এবং তার সহকর্মীরা কিশোরীদের মনোযোগ পরীক্ষা এবং তাদের নিয়মিত প্রোটিনের মাত্রার সঙ্গে খাবারের প্লেটের আকার সম্পর্কে তুলনামূলক প্রশ্ন করে বিস্ময়কর ফলাফল পায়।

বাওয়ের বলেন, “দেখা গেছে, সাধারণ ওজনের মেয়েদের থেকে স্থূলকায় বা অতিরিক্ত ওজনের কিশোরীরা বিভিন্ন ধরনের চাক্ষুষ বিষয়ের প্রতি কম মনোযোগী।”

এই ফলাফল থেকে ধারণা করা যায়, খাবারের প্লেটের আকার পরিবর্তনের প্রভাব হয়ত তাদের উপর পড়ে না।
গবেষকরা আরও বলেন, “ক্যালরির হিসাব বা খাদ্যাভ্যাসের নিয়মগুলো মুখস্থ করালেও হয়ত একই কারণে তাদের উপর কম প্রভাব ফেলে।”

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G