মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না খালেদা

প্রকাশঃ জুলাই ৪, ২০১৫ সময়ঃ ৯:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

13661মানুষকে পুড়িয়ে হত্যার দায়ে খালেদা জিয়া আর কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করলেন  সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলাইয় শনিবার দুপুরে  নিউ সমনবাগ চা বাগানের চা শ্রমিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান,আওয়ামী লীগ সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। এ সরকারের আমলে প্রতিটি চা বাগানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া চা শ্রমিকদের দৈনিক মজুরি দুইশ টাকা  অনুমোদন করেছে এ সরকার।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণে কাজ করে। এজন্য বিগত সংসদ নির্বাচনে সব ধরনের ভয়ভীতি উপক্ষো করে জনগণ আওয়ামী লীগকে সরকার বানিয়েছে।

উক্ত অনুষ্ঠানে ২৫০ টি চা শ্রমিক পরিবারে ৪ কেজি করে চাল, ১৫ কেজি  আটা, ১৫ কেজি আলু, ৬ কেজি ডাল, ৬ লিটার সয়াবিন তেল, ৬টি সাবান, ১টি শাড়ী ও ১টি করে লুঙ্গি দেওয়া হয়েছে।
প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G