ফের সক্রিয় পকেটমার চক্র

প্রকাশঃ জুলাই ১০, ২০১৫ সময়ঃ ২:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

pickpocket_0বরাবরের মতো ঈদ বাজারে সক্রিয় পকেটমার চক্র। মার্কেট থেকে বের হয়ে ছিনতাইয়ের শিকারও হচ্ছেন অনেকে। বিক্রেতারা জানিয়েছেন, ভদ্রবেশে নারী ছিনতাইকারীদের সংখ্যাই বেশি। ঈদকে সামনে রেখে রাজধানীর শপিং মলগুলোতে বাড়ে ছিনতাইকারী আর পকেটমারদের আনাগোনা। প্রিয়জনের জন্য ঈদের বাজার করে টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র খুইয়েছেন অনেকেই। তবে বেশিরভাগ ক্রেতাই সচেতন।

এখনও এমন অবস্থায় পড়েননি উল্লেখ করে অনেক ক্রেতাই জানালেন, আমরা এখন পর্যন্ত এমন পরিস্থিতিতে পড়িনি। আগে থেকে সতর্ক থাকায় এই বিড়ম্বনায় পড়তে হয়নি। তবে বিক্রেতা জানালেন ভিন্ন কথা, পুরুষের পাশাপাশি অনেক নারীও এই চক্রের সদস্য উল্লেখ করে তারা বলেন, অনেক নারীই আছেন এখানে আসেন যারা ক্রেতাদের পেছনে দাঁড়িয়ে তাদের ব্যাগ থেকে টাকা কিংবা মোবাইল হাতিয়ে নিচ্ছেন।

এদিকে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক আজিজ আহমেদ বলেন, “ঈদ বাজারকে সামনে রেখে চট্টগ্রামে বেশ কয়েকটি নারী পকেটমার চক্র সক্রিয় হয়েছে। তাদের অপতৎপরতা ঠেকাতে নারী পুলিশের একটি বিশেষ টিমকে মাঠে নামানো হয়েছে।’’ তিনি জানান, “ঢাকার কয়েকটি নারী পকেটমার চক্রের চট্টগ্রামেও বিচরণ রয়েছে। তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’’

ছিনতাইকারী আর পকেটমারদের রোধ করতে রাজধানীর শপিং মলগুলোতে রমজান শুরুর পর থেকে আইন-শৃংখলাবাহিনীর সদস্যরা নজরদারি করছেন। দায়িত্ব প্রাপ্ত আইনশৃংখলা নিয়ন্ত্রণকারী সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা সব সময় সজাগ আছি যাতে এই ঈদের সময় কোন প্রকার অপ্রীতি কর ঘটনা ঘটতে না পারে।ক্রেতাদের বিভিন্ন অভিযোগের জন্য শপিং মলগুলোতে তথ্য কেন্দ্র খুলেছে দোকান মালিক সমিতি। এছাড়া, সব সময় ক্রেতা ও দোকান মালিকদের মাইকিং করে সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন, বঙ্গবন্ধু এভিনিউ হকার্স মালিক সমিতি সাধারণ সম্পাদক হারুন। ক্রেতারা বলছেন, তারা সতর্ক থাকেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীকেও তৎপরতা বাড়াতে হবে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G