কাল সৌদি যাচ্ছেন খালেদা

প্রকাশঃ জুলাই ১১, ২০১৫ সময়ঃ ৪:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

খালেদাপবিত্র ওমরাহ পালন করতে আগামীকাল ১২ জুলাই সৌদি আরব যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, ৮ জুলাই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ওমরাহ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। পরে দলের পক্ষ থেকে জানানো হয়, ‘সুবিধাজনক সময়ে’ বিএনপি নেত্রী ওমরাহ পালন করতে যাবেন।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএনপির চেয়ারপারসনের রওনা হওয়ার কথা আছে। অন্যদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানেরও ওমরাহ পালন করতে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। সূত্রটি আরো জানায়, সৌদি আরবে খালেদা জিয়া ও তারেক রহমানের মধ্যে দলের কৌশল, সম্মেলনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এরই মধ্যে খালেদা জিয়া ১৩ জুলাই ওমরাহ পালন ও মক্কা মোকাররমে পবিত্র লাইলাতুল কদরের নামাজ ও ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবেন। জানা গেছে, পবিত্র ওমরাহ পালন শেষে ১৪ জুলাই খালেদা জিয়া দেশের উদ্দেশে এবং তারেক রহমান যুক্তরাজ্যের উদ্দেশে সৌদি আরব ছাড়বেন।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G