কারাগার থেকে পালিয়েছে মেক্সিকোর মাদক সম্রাট

প্রকাশঃ জুলাই ১২, ২০১৫ সময়ঃ ৪:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

কারাগারমেক্সিকোর সর্বোচ্চ নিরাপত্তা কারাগার আলটিপ্লানো থেকে দ্বিতীয়বারের মতো পালিয়ে গেছেন শীর্ষ মাদক সম্রাট হোয়াকিন গুজমান।পলাতক গুজমান ‘এল চাপো’ অথবা ‘বামন’ নামেও পরিচিত।

মেক্সিকোর জাতীয় নিরাপত্তা কমিশন একটি বিবৃতিতে বলেছে,সর্বশেষ শনিবার রাতে হোয়াকিন গুজমানকে আলটিপ্লানো কারাগারের গোসলখানায় দেখা গিয়েছিল।

তিনি মেক্সিকোর সিনালোয়া কার্টেলের প্রধান ছিলেন, এই কার্টেল প্রচুর পরিমাণে অবৈধ মাদক যুক্তরাষ্ট্রে পাচার করে থাকে।

২০১৪ সালে তার গ্রেপ্তারকে মেক্সিকো সরকারের একটি বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মেক্সিকো সিটির কাছে আল্টিপ্লানো কারাগারে গুজমানের কারাকক্ষ পরিদর্শনের সময় তার পালিয়ে যাওয়ার বিষয়টি টের পাওয়া যায়।

তার খোঁজে এখন একটি অনুসন্ধান অভিযান চলছে এবং কারাগারের কাছের বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G