বন্দুকধারীর গুলিতে চার মার্কিন সেনা নিহত

প্রকাশঃ জুলাই ১৭, ২০১৫ সময়ঃ ১২:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪২ অপরাহ্ণ

সূত্ত : বিবিসি

guleযুক্তরাষ্ট্রে একজন বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন মার্কিন সেনাবাহিনীর চারজন সদস্য।

নিহতরা সবাই মার্কিন সেনাবাহিনীর বিশেষ ইউনিট ইউ-এস মেরিনের সদস্য। হামলাকারী ঐ ব্যক্তিও পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন।

এ ঘটনায় নৌবাহিনীর দুটি ভবনে আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলাটি অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ কিনা সেটা খতিয়ে দেখছে মার্কিন কর্তৃপক্ষ।

মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে দেশটির নৌবাহিনীর একটি রিক্রুটমেন্ট সেন্টারে প্রথম হামলাটি হয়। ভবনের দিকে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ হামলাকারীকে ধাওয়া করে। পরে নৌবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে নিহত হন তিনি।

হামলায় নিহত চারজনই মার্কিন সেনাবাহিনীর একটি এলিট দল ইউ এস মেরিনের সদস্য বলে নিশ্চিত করছে কর্তৃপক্ষ।

হামলায় আহত আরো দুইজন চিকিৎসা নিচ্ছেন এবং বাকি একজন চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এই ঘটনার পর চাট্টানুগা থেকে কয়েক মাইল দুরে হামলাকারী ঐ ব্যক্তি যে বাসায় থাকতেন সেখানে অভিযান চালায় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

সংস্থাটি বন্দুকধারীর পরিচয় নিশ্চিত করেছে তবে ঠিক কি কারণে তিনি হামলাটি করেছিলেন তার উদ্দেশ্যে এখনি বলছেন না মার্কিন কর্তৃপক্ষ। এফবিআই-এর একজন এজেন্ট বলছিলেন “এই ঘটনার সাথে সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এটা কোন অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ নাকি সাধারণ অপরাধ মূলক ঘটনা সেটা বের করার জন্য কাজ চলছে”।

ধারনা করা হচ্ছে মোহাম্মাদ ইউসুফ আব্দুল আজিজ নামে হামলাকারী ঐ ব্যক্তি কুয়েতে জন্ম গ্রহণ করেছিলেন তবে বেশ কয়েক বছর ধরে তিনি আমেরিকায় বসবাস করছিলেন। মাদক গ্রহণ করে গাড়ি চালানোর দায়ে এ বছরের শুরুতে একবার পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।

এদিকে মার্কিন কর্তৃপক্ষ বলছে নিহত মি. আব্দুল আজিজের সাথে ইসলামিক স্টেটের কোন যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/সজল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G