ঢাকায় স্কুলছাত্রের আত্মহত্যা

প্রকাশঃ জুলাই ২৪, ২০১৫ সময়ঃ ৬:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

আত্মহত্যারিয়াজুল ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্র ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকার স্টাফ কোয়ার্টারে আত্মহত্যা করেছে।এ ঘটনা শুক্রবার বিকেল ৩টার দিকে ঘটে।

নিহত রিয়াজ খিলক্ষেত জানে আলম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। তার বাবা নুরুল ইসলাম জানান, পড়াশুনা করে না যার-তার সঙ্গে ঘোরাঘুরি করে এনিয়ে তার মা বকাবকি করলে বিকেল ৩টার দিকে সে অভিমান করে ঘরে ঢুকে। পরে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখি গলায় কাপড় পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে তার দেহ। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

প্রতিক্ষন/এডি/মেহেদী

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G