বন্দুক যুদ্ধের নামে নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে: রিজভী

প্রকাশঃ জানুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ৯:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

rijvi 2বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ কর্মসূচিতে জনসমর্থন দেখে দ্বিগবিদিগ জ্ঞানশুন্য হয়ে নিজেদের অস্তিত্ব ও ক্ষমতা সুরক্ষিত করতে সরকার দেশে এখন গুম ও তথাকথিত বন্দুক যুদ্ধের নামে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করছে।

মঙ্গলবার বিকালে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সোমবার রাতে ঢাকা মহানগর খিলগাঁও থানা বিএনপি নেতা দিপু সরকারকে এবং গতকাল  বিকালে ছাত্রদল খিলগাঁও থানার সেক্রেটারী নুরুজ্জামান জনি ও মাইনুদ্দিনকে জেলগেট থেকে সাদা পোষাকধারীরা ধরে নিয়ে যায়। আজ ঢাকা মেডিকেলে জনির গুলিবিদ্ধ লাশ আবিস্কৃত হলেও এখনও পর্যন্ত দিপু সরকার ও মাইনুদ্দিনের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে অবরোধ কর্মসূচি চলাকালে বরাবরের মতো আজকেও সারাদেশে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের ওপর পুলিশ হামলা চালায় এবং নেতা-কর্মীদেরকে গ্রেফতার করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রছায়ায় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরাও নেতা-কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালায়।

রিজভী বলেন, নীলনকশার মাধ্যমে জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে বর্তমান অবৈধ সরকার দেশে যে ভয়াবহ দু:শাসন চালিয়ে যাচ্ছে তা অতীতের সকল স্বৈরাচারী দু:শাসনের রেকর্ডকে ম্লান করে দিয়েছে।

যার ধারাবাহিকতায় গত কয়েকদিনে নড়াইল পৌর কাউন্সিলর ইমরুল কায়েসসহ চাঁপাই নবাবগঞ্জের ছাত্রদল নেতা মতিউর রহমান ও নোয়াখালীতে ছাত্রদল নেতাকে ইতোমধ্যে বন্দুক যুদ্ধের নামে বর্বর খেলা সংঘটিত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।যেকোনো ধরণের অপকর্ম সংঘটন এখন বর্তমান অবৈধ সরকারের অনুষঙ্গ হয়ে গেছে।

অবৈধ ক্ষমতাসীনদের দ্বারা পরিচালিত গুম খুনের পাশাপাশি চরম দাম্ভিকতা এবং রাষ্ট্র শাসনে অন্যের মতামতের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শণ দেশবাসীকে গভীর আতঙ্ক ও উদ্বেগের মধ্যে ঠেলে দিয়েছে।

বিএনপির এই নেতা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করতে এবং সকল দলের অংশগ্রহণমূলক সবার কাছে গ্রহণযোগ্য একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপি’র নেতৃত্বে দেশব্যাপী জনগণকে সাথে নিয়ে ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচি চলছে। জনগণের অধিকার আদায়ের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশের ষোল কোটি মানুষকে সাথে নিয়ে ২০ দলীয় জোট আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।

রুহুল কবির রিজভী সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি অবিলম্বে বিএনপি নেতা দীপু সরকার ও যুবদল নেতা মাইনুদ্দিনসহ সারাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেফতারকৃত নিখোঁজ নেতা-কর্মীদের অবস্থান নিশ্চিত করার জোর দাবী জানান।

অপর এক বিবৃতিতে রুহুল কবির রিজভী দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি ২০ দলীয় জোট ঘোষিত ঢাকা ও খুলনা বিভাগে আগামীকাল বুধবার সকাল ৬ টা থেকে ৪৮ ঘন্টা এবং কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় আগামীকাল সকাল ৬ টা থেকে ৩৬ ঘন্টার হরতাল শান্তিপূর্ণভাবে পালনের জন্য দেশবাসীসহ ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীর প্রতি আহবান জানিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/বেল্লাল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G