হত্যা নাকি আত্মহত্যা, হলিউড তারকা উইলিয়ামসের?

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ৫:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৭ পূর্বাহ্ণ

robin-1হলিউড তারকা রবিন উইলিয়ামসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ক্যালিফোর্নিয়ায় রবিনের ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অস্কারজয়ী এই অভিনেতা আত্মহত্যা করে থাকতে পারেন।

বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির খবরে জানা যায়, উইলিয়ামস ‘গুড মর্নিং ভিয়েতনাম’, ‘ডেড পয়েটস সোসাইটি’ ছবির জন্য বিখ্যাত ছিলেন। এ ছাড়া ‘গুড উইল হান্টিং’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১৯৯৭ সালে অস্কার পান ৬৩ বছর বয়সী এই অভিনেতা। কিছুদিন ধরে রবিন উইলিয়ামস মানসিক বিষণ্নতায় ভুগছিলেন।

অস্কারজয়ী এ অভিনেতার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন স্ত্রী সুসান স্নেইডার। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজ সকালে, আমি আমার স্বামী ও শ্রেষ্ঠ বন্ধুকে হারিয়েছি। এ ছাড়া পৃথিবী ভালো মানুষকেও হারাল।’

রবিন উইলিয়ামস একাধিক বিয়ে করেন। সুসান তাঁর তৃতীয় স্ত্রী। তাঁর তিনটি সন্তান রয়েছে। সত্তরের দশকে টিভি শো ‘মর্ক অ্যান্ড মিন্ডি’র জন্য পরিচিতি পান রবিন।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G