শুরু হতে যাচ্ছে স্মার্টফোন মেলা

প্রকাশঃ জুলাই ২৯, ২০১৫ সময়ঃ ৬:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

aআগের চেয়ে অনেক বড় পরিসরে এবার স্মার্টফোন এবং ট্যাবলেট কম্পিউটারের মেলার আয়োজন করতে যাচ্ছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকার। ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৫’ নামের এই মেলা আগামী ১৩ থেকে ১৫ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এক্সপো মেকারের পরিচালন প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, “মেলায় প্রতিটি প্রতিষ্ঠানই সর্বশেষ প্রযুক্তির স্মার্টফোন ও ট্যাব দেখাবে। প্রতিটি স্টলেই মিলবে মূল্যছাড় ও উপহার।”

এবারের মেলায় স্যামসাং, সিম্ফনি, স্টাইলাস, গোল্ডবার্গ, জেডটিই, অপ্পো, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, শাওমি, জিওনি, এইচটিএস, এডেটা, এইচপিএস, আর এন, গ্যাজেট গ্যাং সেভেন, মিউজু, আইনল, ডিএক্স জেনারেশন ইত্যাদি প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে অংশ নেবে।

মেলা উপলক্ষে ফেসবুকে একটি প্রতিযোগিতারও আয়োজন করা হচ্ছে। এই ব্যাপারে বিস্তারিত তথ্য পাবেন “www.facebook.com/STExpo” এই লিংকে গেলে।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G