রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রকাশঃ জুলাই ৩০, ২০১৫ সময়ঃ ১০:০৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

lashরামপুরা থানার কালীমন্দির সংলগ্ন হাতিরঝিল থেকে আবু সুফিয়ান (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ। তিনি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিল।

বুধবার রাত সাড়ে নয়টায়, রামপুরা থানা পুলিশ হাতিরঝিলের পানি থেকে সুফিয়ানের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

রামপুরা থানার এসআই আবদুর রশিদ জানান, ‘আবু সুফিয়ান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবু বকর ভূইয়ার ছেলে। সে রামপুরার বনশ্রী আবাসিক এলাকায় তার দুলাভাই আরিফুর রহমানের বাসায় থেকে পড়ালেখা করত।’

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আবু সুফিয়ান আজ সন্ধ্যায় হাতিরঝিলের পাশ দিয়ে একা একা হাঁটছিল। অসচেতনতা বশত সে ঝিলের পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা করলেও পারেনি। সাঁতার না জানায় সে পানিতে ডুবে মারা যায়।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G