বর্ষার কদম ফুল

প্রকাশঃ জুলাই ৩০, ২০১৫ সময়ঃ ১:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৫ পূর্বাহ্ণ

বর্ষা আসলেই কদম ফুল হাতে ছোট ছোট শিশুরা  দাঁড়িয়ে থাকে ট্রাফিক সিগনালের মোড়ে মোড়ে। এই আমাদের শহরের চিত্র। এর মধ্যে যদি নখেও থাকে কদম ফুলের গুচ্ছ তাহলে তো কদম প্রেমীদের আনন্দ হয়ে যাবে দ্বিগুণ। তাহলে শুরু করা যাক কিভাবে করা যায় কদম ফুলের নেইল আর্টঃ

 যা যা লাগবেঃ  nail

 হালকা বাদামি শেডের নেইল পলিশ
 চিকণ তুলি
 সবুজ, খয়েরি,সাদা, কমলা রঙের আক্রেলিক কালার
 টপ কোট

প্রথম ধাপঃ

বাদামি শেডের নেইল পলিশ লাগিয়ে ভালো ভাবে শুকিয়ে নিতে হবে।

য় ধাপঃ

চিকণ তুলি দিয়ে খয়েরি আক্রেলিক কালার দিয়ে গাছের ডাল আঁকতে হবে।
৩য় ধাপঃ

সবুজ আক্রেলিক কালার দিয়ে পাতা আর কিছু কমলা দিয়ে কদমের মাথা মানে ফুলের শেইপ এ গোল করে এঁকে নিতে হবে।

৪র্থ ধাপঃ

সাদা রঙ দিয়ে গোলের চারপাশে একটু লম্বাটে ডট এঁকে নিতে হবে ছবির মতো করে।

৫ম ধাপঃ

এরপরে গোলের মাঝে ছোট্ট বিন্দু দিয়ে ভরিয়ে দেয়া।

৬ষ্ঠ ধাপঃ

টপ কোট দিয়ে নেইল আর্টটা সিল করে দিতে হবে যাতে পানি লেগে নষ্ট না হয়ে যায়। ব্যস হয়ে গেলো নখের উপর কদম ফুল।

প্রতিক্ষণ/এডি/তাজিন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G