ঢাকায় দুই কোটি টাকার প্রতারণা

প্রকাশঃ জুলাই ৩০, ২০১৫ সময়ঃ ৯:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

RABরাজধানী ঢাকাতে নাম সর্বস্ব কোম্পানি আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছে একটি সংঘবদ্ধ চক্র। এই চক্র মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত র‍্যাব-১ এর একটি আভিযানিক দল রাজধানীর বাড্ডা থানাধীন ৭৫/২ প্রগতি সরণি, রীজডেল টাওয়ারের ৬ষ্ঠ তলায় অভিযান চালায়। অভিযানে ভবনটির কনফিডেন্স ইলেক্ট্রা হোম এ্যাপলায়েন্স লিমিটেড এর অফিস হতে প্রতারকচক্রের ৬ সদস্যকে আটক করে।
র‍্যাব-১ সিও জানান, প্রতারক নাজমুল হাসানকে হিমেল এমএন হাসান নাম ব্যবহার করে কোম্পানির এমডি পরিচয়ে বনানী থানাধীন কামাল আতার্তুক এভিনিউস্থ ডেলটা ডালিয়া টাওয়ারের ৯ম তলায় রেক্সটন ইলেক্ট্রা ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কোম্পানি খুলে।
গত ১৯ জানুয়ারি ২০১৫ তারিখে প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় কোম্পানিটির বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞাপন দেয়।
সেই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে জনৈক আশরাফ-উল-হকসহ একাধিক ব্যক্তি আবেদন করেন। সাক্ষাৎকারের সময় কোম্পানির ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়ে তার কাছ থেকে জামানত হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা ও কোম্পানির শেয়ার হোল্ডার এবং গাড়ি ক্রয় বাবদ ২৩ লাখ টাকা নেন।

ঠিক এভাবেই দেবেন্দ্র কুমার সাহার নিকট হতে ৪৪ লাখ টাকা, আবুল খায়ের চৌধুরীর নিকট হতে ৫ লাখ, হারাধন চন্দ্র ৬০ হাজার, আবুল হোসেন এর নিকট হতে ৪০ হাজার, নাজির আহম্মেদ এর নিকট হতে ২০ হাজার, মজিবুল হক এর নিকট হতে ৭০ হাজার ও রেজাউল করিমের নিকট হতে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় হিমেল।

ফেব্রুয়ারি পর্যন্ত চাকুরির দেয়ার কথা বলে নেয়া ৭০-৮০ লক্ষ টাকা নিয়ে নাজমুল হাসান হিমেল ও তার সহযোগীরা মার্চে উধাও হয়ে যায়।

নাজমুল হাসান হিমেল পুনরায় সায়মন সরকার নাম ব্যবহার করে কোম্পানির চিফ পরিচয়ে প্রতারণা শুরু করে। বাড্ডা থানাধীন ৭৫/২ রীজডেল টাওয়ারের ৬ষ্ঠ তলায় কনফিডেন্স ইলেক্ট্রাহোম এ্যাপলায়েন্স লিমিটেড নামে একটি সুসজ্জিত অফিস খুলে পুনরায় গত ১৮ জুন বিভিন্ন পত্রিকায় কোম্পানির লোক নিয়োগের বিজ্ঞাপন দেয়।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ভুয়া ভিজিটিং কার্ড, দলিলপত্র, ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন এজেন্সির জন্য প্রদর্শিত ইলেকট্রনিক সামগ্রী এবং তাদের ব্যবহৃত প্রেস লেখা ০২টি মোটর সাইকেল জব্দ করা হয়।

প্রতিক্ষণ / এডি/ মেহেদী

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G