রাজধানীতে আবারো ব্লগার হত্যা(লেখার লিঙ্কসহ)

প্রকাশঃ আগস্ট ৭, ২০১৫ সময়ঃ ৩:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৫ অপরাহ্ণ

nily finalরাজধানীর উত্তর গোড়ান থেকে নিলয় নীল (৪০) নামে এক ব্লগার কে গলাকেটে হত্যা করা হয়েছে। তিনি নিলয় নীল নামে  ইস্টিশন ব্লগে লিখতেন।

শুক্রবার দুপুরে গোড়ানের ৮ নম্বর রোডের পানির পাম্পের গলিতে ১৬৭ নম্বর বাড়ির ৫ তলার ঘর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ভাড়াটের পরিচয়ে এসে দুর্বৃত্তরা তাকে খুন করেছে বলে এখনও পর্যন্ত জানা গেছে। নিলয় বাংলাদেশের বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠনের সদস্য ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ কমিশনার (ডিসি) মুন্তাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিলয় বিভিন্ন ব্লগে লেখালেখি করেতেন। পেশায় তিনি একজন এনজিও কর্মকর্তা ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠনের সদস্য ছিলেন।

পুলিশের খিলগাঁও থানার ডিউটি অফিসার সুমন বলেন, ঘরের ভেতর তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

 

ইস্টিশন ব্লগে নিলয়ের লেখাগুলি

 

প্রতিক্ষন/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G