৮ টি স্বর্ণ বারসহ আটক দুই

প্রকাশঃ আগস্ট ১০, ২০১৫ সময়ঃ ১০:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৬ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Gold-Barsহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  ৮টি স্বর্ণের বারসহ দুবাই ফেরত দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগ।

রোববার রাত ৯টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন এরিয়া থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার। তিনি আরও উল্লেখ করেন যে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।

আটককৃতরা হলেন- আল আমিন ও বদিউজ্জামান। তারা ফেনি জেলার বাসিন্দা।

তিনি বলেন, ‘ওই দুই যাত্রী বিকেলে দুবাই থেকে ইকে-৫৮২ নম্বর ফ্লাইটে করে বাংলাদেশে আসে। গোয়েন্দারা তথ্যের ভিত্তিতে তাদের তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করেন। উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি। এক কেজি স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৪০ লাখ টাকা।’

প্রতিক্ষণ/এডি/ ইম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G