নির্মলেন্দু গুণের নতুন বাড়ি

প্রকাশঃ আগস্ট ১৯, ২০১৫ সময়ঃ ১১:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

guunবুড়িগঙ্গার তীরে কামরাঙ্গীরচরের নয়া গাঁও এলাকায় পৌনে এক কাঠা জমির উপর নতুন বাড়ি নির্মাণ করছেন কবি নির্মলেন্দু গুণ। ইতোমধ্যে বাড়ির প্রথম পিলারটির ঢালাইয়ের কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার বিকেলে সিমেন্ট, বালু ও সুরকির মিকশ্চার পিলারের জন্য খোদিত গর্তে ঢেলে দিয়ে বাড়ির নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়। নতুন বাড়ি নির্মাণের কথা জানিয়ে মঙ্গলবার কবি তার ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে কবি লিখেন ‘বৃদ্ধ বয়সে অামার একটা বাড়ি বানাবার শখ হয়েছে। কামরাঙ্গীরচরের নয়া গাঁও-এ পৌনে এক কাঠা ( ৫৪০ বর্গফুট) জমি কিনেছি। জায়গাটা অামার খুব পছন্দ। বুড়িগঙ্গার তীরে। বাড়ির কাছেই একটা নির্জন কবরস্থান এবং কবরের ওপর ছায়াদানকারী একটা অাকাশউঁচু কৃষ্ণচূড়া গাছ অাছে। এত বড় কৃষ্ণচূড়া খুব সহজলভ্য নয়। এটি অামার খুব পছন্দের ফুল।’

কবি আরো লিখেন, ‘নামজারি ও রেজিস্ট্রেশনসহ জমিটার দাম পড়েছে ১৫ লাখ ২৫ হাজার টাকা। অাপাতত এক তলা হবে, পরে সম্ভব হলে অারও উপরে ওঠার গোপন বাসনা অাছে। দেখা যাক কী হয়। অাপনাদের শুভেচ্ছা প্রত্যাশা করছি। অাশা করছি এক মাসের মধ্যে বাড়ির নির্মাণ কাজ সম্পন্ন হবে। বাড়িটার নাম কাশবন বা বুড়িগঙ্গা রাখার কথা ভাবছি।’

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G