ধাঁধা ধাঁধা, ভূতের গোলক ধাঁধা !

প্রকাশঃ সেপ্টেম্বর ১১, ২০১৫ সময়ঃ ১:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২০ অপরাহ্ণ

floraসম্প্রতি “ নিউজ “ নামের একটি অনলাইন পত্রিকা, স্টপ দ্যা ওয়ার কোয়ালিশন (Stop the war coalition) নামে একটি সাইট খুলেছে। গত ০৮ সেপ্টেম্বর, ২০১৫, এই সাইট থেকে, অড্রে বেইলি নামে একজন, সাম্প্রতিক সিরিয়া এবং ইরাকের যুদ্ধজনিত বিষয়টি নিয়ে ব্যাঙ্গাত্মক একটি লেখা লেখেন। সেই লেখা পাঠকদের জন্যে অনুবাদ করে দিলাম।

শিরনাম : “আমরা কেনো ইরাক এবং সিরিয়ায় বোমা ফেলছি : ওবামা এবং ক্যামেরন এই ধাঁধার উত্তর দিলেন”

“ আপনারা নিশ্চয়ই সিরিয়া এবং ইরাকের বিষয়টা নিয়ে খুব ধাঁধা অথবা দ্বন্দ্বের মধ্যে পড়েছেন। আমরা নিজেরাই তা পরিস্কার করে দিচ্ছি, কেনো সেখানে আমরা বোমা ফেলছি । আমরা ইরাক সরকাকে সমর্থন করি।আই.এস.আই.এস. এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে। আমরা আই.এস. কে পছন্দ করিনা। কিন্তু আই.এস. কে সৌদি আরব সমর্থন করে, যে সৌদি আরব আবার আমাদের পছন্দের এবং সৌদি আরব আই.এস. এর উপর বোমা মারার জন্যে আমাদের সমর্থন করছে। আমরা সিরিয়াতে প্রেসিডেন্ট আসাদকে পছন্দ করিনা। তার বিরুদ্ধে যুদ্ধ করাকে আমরা সমর্থন করি, কিন্তু আই.এস. এর বিরুদ্ধে না, যে আই.এস. এই আসাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা ইরানকে পছন্দ করিনা, কিন্তু এই ইরান আবার আই.এস. এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে ইরাককে সমর্থন করছে। কাজেই বিষয়টা দাঁড়াচ্ছে –

১. আমাদের কিছু বন্ধু, আমাদের কিছু শত্রুকে সমর্থন করছে

২. আমাদের কিছু শত্রু, আমাদের বন্ধুও বটে

৩. আমাদের কিছু শত্রু, আমাদের অন্য শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করছে যাদের আমরা পরাজিত দেখতে চাই, অন্যদিকে আবার এটাও চাইনা, আমাদের যেসব শত্রু আমাদের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছে তারা জিতে যাক।

আমরা যেসব মানুষকে পরাজিত হতে দেখতে চাই, তারা পরাজিত হয়ে যায়, সেসব পরাজিতদের জায়গায় আমরা অন্য লোকদের বসাই, তাদের সংখ্যা নগণ্য হলেও কিছু যায় আসেনা এবং এসবই শুরু হয়েছিলো সন্ত্রাস দমনের উদ্দেশ্যে যখন থেকে আমরা ইরাক দখল করেছি তখন থেকে এবং যেসব সন্ত্রাসিরা আমরা না তাড়ালে তারা বিতাড়িত হতোনা, এখনো হবেনা । আশা করি সবাই বুঝতে পেরেছেন ”

নিচের মন্তব্যটা অনুবাদকের :
কার্ল মাক্সের “ কমিউনিজামের ভূত “ এখন সওয়ার হয়েছে “ আল কাযদা “, “ ওসামা বিন লাদেন ”, “আই.এস” এর উপর।। সাম্রাজ্যবাদীরা কোনো ভূত দেখাতে না পারলে, কোনো রাজ্য দখল করতে পারেনা। শুধু ইরাক, আফগানিস্তান, লিবিয়া দখল করে কি লাভ, তার চাই আরো বড় সাম্রাজ্য, গোটা মধ্যপ্রাচ্য। সেজন্যে শুধু ভূতের ভয় দেখালে তো চলবেনা, তাদের চাই ভূতের ধাঁধা। পাবলিককে ধন্দে না ফেলালে যে, রাজ্য দখলের ধান্দা কার যায়না ….

ফ্লোরা সরকার
লেখিকা
ই মেইল[email protected]

এই লেখার দায় লেখকের একান্তই নিজের। এখানে প্রতিক্ষণ ডট কমের কোন নিজস্ব বক্তব্য নেই

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G