খালেদাকে গ্রেফতারের চক্রান্ত চলছে: রিজভী

প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ১:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

rijvi 3খালেদা জিয়াকে রাজনৈতিক দৃশ্যপট থেকে সরিয়ে ফেলার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ক্ষমতাসীনদের একদলীয় একটি রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্খাকে বাস্তবায়ন করতেই রাজনৈতিক দৃশ্যপট থেকে বেগম খালেদা জিয়াকে সরিয়ে দেয়ার জন্য ধারাবাহিক চক্রান্তের অংশ হিসেবে তাকে গ্রেফতারের আরেকটি চক্রান্তের নাটক মঞ্চস্থ করার আয়োজন চলছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দলের সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সবসময় একটাই যু্ক্তি, সেটি হলো বিরোধী দল শুন্য দেশ। একদলীয় একটি রাষ্ট্র ব্যবস্থা। এই আকাঙ্খা বাস্তবায়িত করতেই তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছেন।

তিনি তো জনগণের, দেশ-বিদেশের বিশিষ্টজনদের, সুশীল সমাজ কারো যুক্তিই মানেন না। তার ক্ষমতাক্ষুধা এতো তীব্র যে, তিনি জনগণের মনের ভাষা বুঝতে অক্ষম। সেজন্যই বারবার বাকশালের পুনরাবৃত্তি।

রিজভী আহমেদ বলেন, দেশব্যাপী ২০ দলীয় জোটের আন্দোলনে নেতাকর্মীদেরকে অমানবিক নিষ্ঠুর নির্যাতন করা, ঢালাও মিথ্যা মামলা, নির্বিচারে গ্রেফতার ও বন্দুক যুদ্ধের নামে হত্যা করে রক্তের স্বাদ নিতে নিতে এখন আপনারা জাতীয়তাবাদী শক্তির প্রধান প্রতিনিধি বেগম খালেদা জিয়াকে টার্গেট করেছেন। এটি আপনাদের শেষ মরণছোবল।

তিনি সরকারকে হুঁশিয়ারী দিয়ে বলেন, আগুন নিয়ে খেলবেন না, মহা দুর্যোগ ঘনিয়ে তোলবার চেষ্টা করবেন না, দেশের আন্দোলনরত সকল গণতন্ত্রকামী জাতীয়তাবাদী শক্তি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থাকবে।”

রিজভী আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ধিক্কার জানিয়ে বলেন, আপনারা এখন রাষ্ট্রের সংস্থা নন, সরকার আপনাদেরকে আওয়ামী আইন প্রয়োগকারী সংস্থা বানিয়ে ছেড়েছে। আপনাদের দিয়ে তারা বিরোধী দলের কর্মীদের রক্তে সারাদেশ ভিজিয়ে তুলেছে। আপনারা শতকরা ৫ ভাগের জনসমর্থিত সরকারের নির্দেশ মানছেন।

আপনাদেরকে দিয়ে বিরোধী দলের ওপর যে অমানবিক নারকীয় আক্রমন করানো হচ্ছে তাতে জনগণের কাছে আপনারা পরিণত হয়েছেন ভয়াল আতঙ্কেও প্রতীক হিসেবে। আপনারা যদি বিরোধী দলের ওপর নিষ্ঠুর দমন-পীড়ণ বন্ধ না করেন তাহলে আপনাদের পরিণতি সুখকর হবে না।

বিএনপির যুগ্ম মহাসচিব চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি হরতালে গতকাল গ্রেফতারকৃত বিএনপি নেতা ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো: রহমত উল্লাহ এবং নারায়ণগঞ্জ সিটি বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালসহ সারাদেশ থেকে ৭৫০ এর অধিক নেতাকর্মীসহ আটক ২০ দলীয় জোটের নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।

প্রতিক্ষণ/এডি/নেহা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G