ঝালকাঠিতে ভাইস চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ২:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

fire house 2ঝালকাঠির নলছিটি উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শরীফ মো. দুলালের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোর ৩টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে তার ব্যবহৃত মোটরসাইকেল ও রান্না ঘরের কিছু অংশ পুড়ে যায়।

পুলিশ জানায়, নলছিটির ভাইস চেয়ারম্যান শরীফ মো. দুলালের উপজেলা শহরের পূর্ব মালিপুরের বাড়ির রান্নাঘর ও সিঁড়ির নিচে রাখা মোটরসাইকেলে আগুন দেয় দ‍ুর্বৃত্তরা। বাড়ি লোকজন টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে পুড়ে যায় ভাইস চেয়ারম্যানের ব্যবহৃত মোটরসাইকেল ও রান্না ঘরের কিছু অংশ।

প্রতিক্ষণ/এডি/বেলাল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G