সরকারকে সমঝোতার আহবান

প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ৬:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

mahmub bnpদেশের চলমান সংকট উত্তরণে বিরোধী দলগুলোর সঙ্গে সরকারকে অর্থবহ সমঝোতার আহবান জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

বৃহস্পতিবার সুপ্রীম কোর্ট বার ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।

সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বিচারে গণগ্রেফতারের বিষয়টি তুলে ধরা হয়।

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, যেকোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতাসীন সরকারের একগুঁয়ে মনোভাব দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এর জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে।

খন্দকার মাহবুব বলেন, সংকট উত্তরণের একটিমাত্র পথ হচ্ছে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। তিনি বলেন, সংবিধান রক্ষার ধোঁকা দিয়ে ক্ষমতাসীন সরকার একটি ভোটারবিহীন প্রহসনমূলক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে বসেছে।

তিনি বলেন, সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের জানমাল আজ বিপন্ন। জনগণের অর্থে লালিত আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য অবৈধভাবে নির্বিচারে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন এই আইনজীবী নেতা।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব বলেন, সরকারের সব হুংকার, দমন-নির্যাতন, গণহারে আন্দোলনরত দলগুলোর নেতাদের গ্রেফতারের মুখেও অবরুদ্ধ ২০-দলীয় জোটের নেত্রীর শুধু একটি আহবান জনগণের ভোটের অধিকার আদায়। গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

খন্দকার মাহবুব দাবি করেন, খালেদা জিয়ার ডাকে জনগণ জানমাল দিয়ে অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছে। এই আন্দোলনের ফলে রাজধানী ঢাকা আজ সারাদেশ থেকে বিছিন্ন।

যেকোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে ক্ষমতাসীন দলের একগুঁয়েমি মনোভাব দেশকে ধ্বংসের মুখে নিয়ে যাবে। এ জন্য তাদের চরম মূল্য দিতে হতে পারে বলে মন্তব্য করেন খন্দকার মাহবুব।

আইনজীবী সমিতির সহ-সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিমের পরিচালনায় সংবাদ সম্মেলনে বারের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/কলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G