লাতিন আমেরিকায় ট্রিবিউট পপসম্রাটকে

প্রকাশঃ জানুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৫:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৯ অপরাহ্ণ

michalমাইকেল জ্যাকসনকে ট্রিবিউট জানিয়ে এবার তার অ্যালবাম প্রকাশিত হবে লাতিন আমেরিকার ভাষায়৷ অ্যালবামের নাম দেওয়া হয়েছে, ‘ইউনাইট-দ্য ল্যাটিন ট্রিবিউট টু মাইকেল জ্যাকসান’৷

এ অ্যালবামের পরিকল্পনা টনি সুকারের৷  পপসম্রাটের অন্য একটি অ্যালবামের সালসা ভারসানের জনপ্রিয়তা দেখে এই অ্যালবাম করার পরিকল্পনা করেন তিনি৷ এরপর কেটে গেছে প্রায় চার বছর৷ অবশেষে মাইকেলকে সেই শ্রদ্ধার্ঘ জানানো সম্ভব হয়েছে৷ সব বাধা পেরিয়ে প্রকাশের পথে মাইকেল জ্যাকসনের অ্যালবামের লাতিন আমেরিকান ভার্সন৷

মাইকেলের বিপুল জনপ্রিয়তা অ্যালবামটি করতে সহায়ক হয়েছে৷  ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে জোগাড় করা হয়েছে অ্যালবাম তৈরির খরচ৷ ২০১১ সাল থেকে কাজ শুরু হলেও সময় লেগে গেল ৪ বছর৷ ‘আই ওয়ান্ট ইউ ব্যাক’, ‘ম্যান ইন দ্য মিরর’-এর মতো জ্যাকসনের জনপ্রিয় কমেপাজিশনগুলোকেই রাখা হয়েছে এই অ্যালবামে৷ এই এপ্রিলেই মুক্তি পাবে অ্যালবামটি৷

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G