কুড়িলে ছিনতাইকারীর হামলায় নিহত ১

প্রকাশঃ অক্টোবর ২৫, ২০১৫ সময়ঃ ৮:২০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

kurilরাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ছিনতাইকারীদের হামলায় অনিক বিশ্বাস (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনায় ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত অনিক বিশ্বাসের স্ত্রী কাকলি বিশ্বাস।

কাকলি বিশ্বাস জানান, সকালে গাইবান্ধার একটি বাস থেকে কুড়িল বিশ্বরোডে নামে তারা। নেমে দুজন রিকশায় উঠলে প্রাইভেটকার করে আসা একদল ছিনতাইকারী তার স্বামীর মাথায় বাড়ি দেয়। এসময় ছিনতাইকারীরা গলা থেকে চেইন নিয়ে তার স্বামীকে চাপা দিয় চলে যায়।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতদের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলায়। তারা মিরপুরের শ্যাওড়াপাড়ায় থাকতেন।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G