জবিতে ছাত্রী লাঞ্ছনা: ছাত্রলীগ নেতাকে গণধোলাই

প্রকাশঃ জানুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ২:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৫ অপরাহ্ণ

অনলাইন ডেক্স,প্রতিক্ষণ ডটকম:

JU1জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চারুকলা বিভাগের এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে গণধোলাই দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার রাত ১০টার দিকে জবির নতুন ভবনের নিচে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরস্বতী পূজার প্রস্তুতি উপলক্ষে জবির চারুকলা, সঙ্গীত, নাট্যকলা বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী নতুন ভবনের নিচে বিভাগের সামনে কাজ করছিলেন। এসময় জবি শাখা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক উপ-সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ফরহাদ চারুকলার এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। এসময় ওই ছাত্রীর বন্ধু সঙ্গীত বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী জামি হাফিজ সমীরণ বাধা দিলে তাকে মারতে উদ্যত হন ফরহাদ। এসময় ওই ছাত্রীর অন্য বন্ধুরা ঘটনাস্থলে এসে ফরহাদকে গণধোলাই দেয়।

ওই ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ফরহাদ দীর্ঘদিন ধরে আমাকে উত্ত্যক্ত করে আসছিল। শুক্রবার রাতে সে আমাকে ডেকে নিয়ে তার সাথে প্রেম করার কথা বলে। যদি আমি তা না করি তাহলে আমাকে ক্যাম্পাসে ঢুকতে দেবে না বলে হুমকি দেয়। এসময় আমার কয়েকজন বন্ধু ফরহাদের কাছ থেকে আমাকে উদ্ধার করে।

তিনি আরো বলেন, এই ঘটনার প্রায় এক ঘণ্টা পরে ফরহাদ আবার এসে আমাদের বন্ধু সমীরণকে নতুন ভবনের নিচে নিয়ে মারধর করে।

এ বিষয়ে সমীরণ বলেন, আমি বন্ধুকে রক্ষা করায় আমাকে ফরহাদ মারধর করেছে।

ফরহাদ বলেন, ‘অনেক রাতে কয়েকজন ছেলে ও মেয়েকে ক্যাম্পাসে দেখে আমি তাদের বাসায় যেতে বলি। এসময় তারা আমার সাথে দুর্ব্যবহার করে। পরে আমার বন্ধুরা তাদের একজনকে চড় থাপ্পর মারে।’

এ বিষয়ে জবির ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ বলেন, ‘গণধোলাই নয় একটু ধাক্কাধাক্কি হয়েছে। পরে ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে ঘটনার সমাধান হয়ে গেছে বলে আমি শুনেছি।’

জবি ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম বলে, ‘সন্ধ্যার পর ক্যাম্পাসে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করতে হবে। আজ  দুই পক্ষকে নিয়ে বসা হবে। যদি ছাত্রলীগ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G