কারিগরি ত্রুটিতে ডিএসইর লেনদেন বন্ধ

প্রকাশঃ নভেম্বর ২২, ২০১৫ সময়ঃ ১১:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

dseকারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আজ রোববার যথা সময়ে শুরু হয়নি। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার নিয়ম থাকলেও আধা ঘণ্টা পর ১১টায়ও লেনদেন শুরু করতে পারেনি ডিএসই।

লেনদেন বন্ধ থাকার কারণ হিসেবে ডিএসইর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, কারিগরি ত্রুটির কারণে যথাসময়ে লেনদেন শুরু করতে পারেনি। কারিগরি ত্রুটি সমাধানে ডিএসইর আইটি বিভাগ কাজ করছে। ত্রুটিমুক্ত হলেই ডিএসইতে লেনদেন চালু হবে। সকাল সাড়ে ১১টায় লেনদেন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যথা সময়ে লেনদেন শুরু হয়েছে।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের ২৪ ও ২৫ মে, ১২ আগস্ট ডিএসইতে কারিগরি ত্রুটির কারণে লেনদেন যথাসময়ে শুরু করতে পারেনি। গত বছরের এপ্রিলেও ডিএসইতে কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ ছিল।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G