শোকে নির্বাক খালেদা কারো সাথেই দেখা করছেন না

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৬:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khaleda nirbakছোট ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর ২৪ ঘণ্টা পার হয়ে গেছে। তবে এখনো শোকে নির্বাক বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া।

দল, জোট এবং পরিবারের লোকজন সমবেদনা জানাতে গুলশানে তার অফিসে আসছেন। কিন্তু তাতে কি, কারো সান্তনাই কি আদরের ছোট ছেলেকে হারানোর ব্যাথা কমাতে পারে ? তাইতো কখনো নির্বাক আবার পরক্ষনেই ডুকরে কেঁদে উঠছেন ছেলের শোকে।

বেগম জিয়ার ঘনিষ্ঠ সহকারী শিমুল বিশ্বাস জানিয়েছেন, কারো সাথেই কথা বলছেন না তিনি। ঘনিষ্ঠ পারিবারিক সদস্যরা ছাড়া কারো সাথে তিনি দেখাও করছেন না।

“প্রিয় সন্তানের মৃত্যুতে প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছেন তিনি। এর মধ্যে বাসে আগুন দেওয়ার মামলায় তাকে আসামী করা হয়েছে। বুঝতেই পারছেন তার মনের অবস্থা।”

শিমুল বিশ্বাস জানান, পরিবারের ইচ্ছা আরাফাত রহমান কোকোকে মঙ্গলবার দেশে এনে জানাজার পর ঢাকার দাফন করার। প্রয়াত কোকোর ছোট মামা শামিম ইস্কান্দার এজন্য মালয়েশিয়া রওয়ানা হয়েছেন।

মরদেহ দেশে আনার ব্যাপারে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, এ প্রশ্নে বিশ্বাস বলেন, এ ব্যাপারে সরকারকে জানানোর প্রয়োজন কেন হবে।

গতকাল (শনিবার) সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আরাফাতের মরদেহ আনার ব্যাপারে সরকারের নীতিগত কোনো আপত্তি নেই। তবে তিনি বলেন, এ নিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলে সরকার সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, গতকাল শনিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর।

তিনি স্ত্রী শর্মিলা রহমান, দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বাসা ভাড়া করে থাকতেন।

আজ রবিবার স্থানীয় সময় বাদ জোহর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার তার লাশ দেশে আনার কথা রয়েছে।সুত্র-বিবিসি

প্রতিক্ষণ /এডি / মাহমুদ

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G